অনন্ত-বর্ষা অভিনীত আপকামিং চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’-এর নতুন গান কলকাতার সংগীত পরিচালক আকাশের তৈরি ‘তান্দুরি চিকেন’ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কারণ এই একই গান সংগীত পরিচালক আকাশ শুধু কথা পরিবর্তন করে কলকাতার ছবিতে ব্যবহার করেছেন। মূলত অনন্ত জলির পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে ‘ঢাকার পোলা’ গান দিয়েই লাইম লাইটে আসেন আকাশ। কিন্তু গান নিয়ে এ ধরনের হিপোক্রেসির পর নির্মাতা অনন্ত জলিল শোকজ করেছেন আকাশকে। তারা দুঃখ প্রকাশ করেছেন। তবে এ ব্যাপারে ছবির অন্যতম নায়িকা বর্ষা জানিয়েছেন, ‘যাই ঘটুক আকাশ কাজটি ঠিক করেনি। আমরাই তাকে এ অবস্থানে এনেছি। তবে ‘তান্দুরি চিকেন’ গানটিই হিট হবে।’
