বিশ্বকাপ এলে বাবাকে মিস করি

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:২৯
বিশ্বকাপে আপনি কোন দলেন সমর্থক? সবাই দেখা যায় কেউ আর্জেন্টিনা বা আরেকজন ব্রাজিল। এই দুইটি দল নিয়ে একে অপরের সাথে তর্কের বা যুক্তির শেষ নেই। কিন্তু আমি হয়তো একটু ভিন্ন। আমি এই দুটি দলই সমর্থন করি। দুই দলের খেলাই আমার ভালো লাগে। এবারের বিশ্বকাপে রাত জেগে খেলা দেখার প্রস্তুতি? সামনে তো ঈদ তাই ব্যস্ততার মাত্রা বেড়ে গেছে। প্রথম দিকের খেলাগুলো দেখার সময় পাচ্ছি না। তবে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলাগুলো দেখব। প্রিয় দলের পতাকা উড়ানো বা জার্সি প্রীতি আছে কি? সেই আমেজটা এখন আর নেই। ব্যস্ততার কারণে আগের মতো আর উত্সবমুখর পরিবেশটা কাজ করে না। তবে ছোটবেলায় এই উত্সবটা ছিল। বিশ্বকাপ নিয়ে আপনার পরিবারের মাঝে উন্মাদনার রূপটি কেমন? বাবা যতদিন বেঁচে ছিল এই আমেজটা ছিল। এখন পরিবারে সেই উন্মাদনাটা কাজ করে না। বাবাকে মিস করি। তখন খুব আয়োজন করে বাবার সাথে খেলা দেখতে বসতাম। সারাদিন কাজ শেষে রাতে বাসায় ফিরে বাবা আমাদের নিয়ে খেলা দেখতে বসতেন। এবারের বিশ্বকাপের থিম সং কেমন লেগেছে? শাকিরা আমার খুব প্রিয় শিল্পী তবে এবার ফিফা শাকিরার চেয়ে জেনিফার আর পিটবুলের গানটি বেশি ফোকাস করেছে। তবে আমার বেশি ভালো লাগেনি। শাকিরারটা ভালো লেগেছে। তবে গত বারেরটার মতো না।