বৃ হ ন্ন লা

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:২৯
আনকাট সেন্সর ছাড়পত্র পেল সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বৃহন্নলা’। ১৬ জুন সেন্সরবোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছেন ছবিটির পরিচালক মুরাদ পারভেজ। ‘বৃহন্নলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও সোহানা সাবা। আরও আছেন ড. ইনামুল হক, দিলারা জামান, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, ইন্তেখাব দিনার প্রমুখ। ইমন সাহার সংগীত পরিচালনায় ছবিতে গান থাকছে ৪টি। ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘বৃহন্নলা’।