বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষে ডাক টিকিট প্রকাশ

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৪৯
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক বিভাগ। মঙ্গলবার ডাক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৫ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড গত ৫ জুন হতে জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সীলমোহরের ব্যবস্থা আছে। দেশের অন্যান্য জিপিও বা প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে।