বিফল সফর শেষে আজ দেশে ফিরছে ‘এ’ দল

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:৫১
ওয়েস্ট ইন্ডিজ সফরে নাকানিচুবানি খেয়ে আজ বুধবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল। মাসব্যাপী সফর শেষে ক্যারীবিয় দ্বীপ থেকে ঢাকায় ফিরছেন বাংলাদেশ যুবারা। বাংলাদেশ এ দল এই সফরে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে চারদিনের দুই ম্যাচের প্রথমটিতে ৩৫১ রানের বড় ব্যবধানে হারে । এরপর দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েসের সেঞ্চুরির সুবাদে ড্র করে অতিথিরা। চারদিনের সিরিজে ১-০ ব্যবধানে ট্রফি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল।