গতি-শিল্পীর তুলি আচড়

আপডেট : ১৮ জুন ২০১৪, ১৯:৫৬
বিট্রিশ সংবাদ মাধ্যম তাকে বলে—মাস্টার অব দ্য মুভমেন্ট! আসলেই তিনি তাই। পেশায় কাটুর্নিস্ট। তবে আর দশ জন কার্টুনিস্টের থেকে পল ট্রেভিলিয়ন একটু আলাদা। তিনি জীবনটাই উত্সর্গ করেছেন খেলাধুলার জন্য। সারা পৃথিবীর প্রায় তিন শতাধিক ম্যাগাজিন, সংবাদপত্রে নিয়মিত প্রকাশ হয় ট্রেভিলিয়নের আকা ক্রীড়াবিদদের কার্টুন। অ্যান্ডি মারের মতো তারকা অপেক্ষায় থাকেন, কবে ট্রেভিলিয়ন তাকে নিয়ে ছবি আঁকবেন! মূলত ব্রিটিশ পত্রপত্রিকায় কাজ করেন। ডেইলি মিরর, ডেইলি টেলিগ্রাফ, দ্য সান, দ্য টাইমস, ডেইলি এক্সপ্রেসের মতো পত্রিকায় কাজ করছেন ঠিক ৫০ বছর ধরে। তার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিবিসি বিশেষ ডকুমেন্টারি বানিয়েছে ট্রেভিলিয়নকে নিয়ে। আর ট্রেভিলিয়ন নিজেও উদযাপন করছেন নিজের মতো করে এই ৫০ বছর পূর্তিকে। পেলে, উইনস্টন চার্চিল থেকে শুরু করে মেসির সঙ্গে সাক্ষাত্ করে সরাসরি সিটিং নিয়ে পোট্রেট আকায় অভিজ্ঞ এই কিংবদন্তী কার্টুনিস্ট এবার তার সেরা সংগ্রহগুলো নিয়ে লন্ডনে শুরু করেছেন এক প্রদর্শনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে মূলত গুরুত্ব পাচ্ছেন বিশ্বকাপ মাতানো তারকারা। এর বাইরের ফুটবলাররাও বাদ যাননি। মজার ব্যাপার হল, এই প্রদর্শনীতে ঠাঁই করে নিয়েছে শচীন টেন্ডুলকারেরও একটি স্কেচ। দেখা যাচ্ছে ফুটবল জ্বরেও ক্রিকেটকে ভোলেননি ট্রেভিলিয়ন। আসুন, আমরা বরং ট্রেভিলিয়নের প্রদর্শনী থেকে কিছু দুনিয়া কাঁপানো ছবি দেখে নেই—