দেশের জন্য এবার আমাদের জিততেই হবে। তিন পয়েন্ট পাওয়াটা আমাদের জন্য খুব জরুরি, অন্য সব সময়ের চেয়ে খুব বেশিই মরিয়া আমরা।
— ফার্নান্দো তোরেস
আমি ভুলে গেছি যে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আবার একদম গোড়া থেকে সব শুরু করতে হবে। এটাই শেষ সুযোগ!
— জাভি মার্টিনেজ
আমার জার্সির রং নীল, নাম্বার ১১। আর আপনি জানেন আমার নাম কী!
— এডিন জেকো
আমাদের প্রজন্মের প্রথম বিশ্বকাপ। আর কী দারুণ এক জয় দিয়েই না শুরু হলো নতুন এই যাত্রা!
—ভিনসেন্ট কোম্পানি
আমি দেখলাম, ডার্ক হর্স তকমা নিয়ে বিশ্বকাপে আসা বেলজিয়াম হারালো আলজেরিয়াকে। কিন্তু সময়মতো ম্যারুয়েন ফেলাইনিকে না নামালে সেটা সম্ভব হতো না বলেই মনে হচ্ছে।
— মাইকেল ওয়েন
আমরা চাই, এটাও জানি যে আমাদের দ্বারা সবই সম্ভব। এই গ্রুপ থেকে হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সবার সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ।
— ডেভিড ডি গিয়া
স্বাগতিক ও ফেবারিটরা ড্র করে আসলো। এটাই প্রমাণিত হয়ে গেল যে বিশ্বকাপটা কারও জন্যও সহজ হবে না। আর্জেন্টিনা, সামনের ম্যাচের জন্য প্রস্তুত হও, আমাদের গোটা ৬ পয়েন্টই দরকার!
— মার্টিন ডেমিকেলিস
