বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হচ্ছে লাইভ কুইজ শো ‘ক্যামব্রিয়ান কলেজ ওয়ার্ল্ড কাপ ফ্রি কিক’ পাওয়ার্ড বাই নিটল টাটা। অনুষ্ঠানটি বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন রাতে সরাসরি সম্প্রচার হচ্ছে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি পর্বে সাধারণ দশকদের মধ্য কুইজ বিজয়ী ২ জন অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন স্টুডিওতে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশগ্রহণ করছে দুটি দলে মোট ৪ জন প্রতিযোগী। এর মধ্যে দুজন থাকছেন সেলিব্রেটি এবং অন্য দুজন এসএমএস-এর মাধ্যমে কুইজ বিজয়ী। একজন সেলিব্রেটি এবং একজন কুইজ বিজয়ীর মাধ্যমে তৈরি হচ্ছে একটি করে দল। দলের একজন থাকছেন স্ট্রাইকার এবং অন্যজন গোলকিপার। একটি বিশেষ প্রশ্নের মাধ্যমে দু দলের মধ্যে টস হয়। অনুষ্ঠানে মোট ৩টি ক্যাটাগরিতে প্রশ্ন থাকছে। স্ট্রাইকারের মধ্য থেকে একটি ক্যাটাগরি নির্বাচন করছেন। ক্যাটাগরিগুলো হচ্ছে আন্তর্জাতিক ফুটবল, দেশীয় ফুটবল এবং সাধারণ জ্ঞান। সঠিক উত্তর দিতে পারলে বল চলে যাবে বিপক্ষ দলের গোলকিপারের কাছে। আর গোলকিপার সবসময় দুটি করে প্রশ্নের উত্তর দিতে পারছেন। আবার দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর নিজেকেই দিতে হচ্ছে, অন্যটির জন্য তিনি দুটি অপশন পাবেন। এর মধ্যে একটি ফেসবুক, স্কাইপ এবং টেলিফোনের সহায়তা এবং অন্যটি হলো ফিফটি ফিফটি সুবিধা। এ ছাড়া টেলিফোন, ফেসবুক অথবা স্কাইপের সহায়তায় কাউকে না পাওয়া গেলে স্ট্রাইকার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন। স্ট্রাইকার ভুল উত্তর দিলে প্যানাল্টি হবে এবং আত্মঘাতী গোল হবে। এছাড়া একটি ভুল এবং একটি সঠিক উত্তরের জন্য কর্ণার কিক হবে এবং বল চলে যাবে অন্য দলের স্ট্রাইকারের কাছে। এভাবে প্রতিটি দলের জন্য রয়েছে বেশকিছু নিয়মকানুন। এসব নিয়ম মেনে সঠিক উত্তরের মাধ্যমে বিজয়ী দল নির্বাচিত হয়। স্টুডিওতে উপস্থিত থেকে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে চোখ রাখুন প্র্রতিদিন রাত ১টায়, এটিএন বাংলার পর্দায়।
