আশরাফ হোসেন পল্টু
শ্রীপুর(মাগুরা)সংবাদদাতা
ব্যাপক উত্সাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী শ্রীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে শ্রীপুর পশ্চিম বাজার বণিক কর্তৃক আয়োজিত শ্রীপুর সংগীত নিকেতনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা এবং সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীপুর সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ ছাড়াও স্থানীয় ও বহিরাগত শিল্পীগণ গান পরিবেশন করেন। সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকরাম আলী বিশ্বাস, ইউপি সদস্য মো. ইদ্রিস আলী বিশ্বাস, মো. খলিলুর রহমান মোল্লা ও মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. হাসানুজ্জামান হান্নান। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও মজিদুল্লাহ খান লিটনের সঞ্চালনায় তায়েবা সুলতানা তিশা, বিনতি সরকার অর্থী অধিকারী, দিপা শিকদার, সুস্মিতা, কথিকা, শারমিন, মিমি, সৌরভ, রাহুল, অয়ন, অংকুর, নন্দিনী, কিশোর, মৃন্ময়, শিরিন শিলা, মুসলিমা, ওয়ালিদ হাসান, টিভি তারকা শাহ আলম, রবিউল ইসলাম রবি ও আইয়ুব হোসেন মোল্লার গানে ও অন্তি নন্দী, বিনতি সরকার, ঝুমুর, বন্যা, জয়ন্তী, কামনা, নন্দিতা, ফাল্গুনী, জান্নাত, লামিয়া ও অহনার নৃত্যে অনুষ্ঠানটির গোটা দর্শকদের মাতিয়ে তোলে।
