কণ্ঠসাধনের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:০০
মামুনুর রশিদ সরকার চান্দিনা ও বুড়িচং (কুমিল্ল¬া) সংবাদদাতা বাংলা ভাষার শুদ্ধতম চর্চার অঙ্গীকার নিয়ে চান্দিনায় ‘কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ’-এর দুই মাসব্যাপী ‘শুদ্ধউচ্চারণ, সংবাদ পাঠ, উপস্থাপনা ও আবৃত্তি’ প্রশিক্ষণ কর্মশালা গত ১২ জুন বিকেলে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা প্রেস ক্লাব সভাপতি কাজী রাশেদ, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোন্দকার সারওয়ার হোসেন নাঈম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন কর্মশালার সমন্বয়ক তাসলিমা আক্তার তানিয়া ও জোনাকী মজুমদার। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. তাজুল ইসলাম, সংগঠনের নির্বাহী সদস্য সাংবাদিক জাকির হোসেন, মো. আবদুল বাতেন প্রমুখ।