এমনিতে ক্যারিয়ারের সবচেয়ে তুঙ্গে যখন, তখনও আইয়ুব বাচ্চু আর জেমসের ভক্তগোষ্ঠী দুই ভাগে বিভক্ত ছিল। গানের ক্ষেত্রে কিংবা স্টেজে সকলেই ছিল দুই দুর্গেই। একইভাবে এই বিশ্বকাপেও আইয়ুব বাচ্চু ও জেমস আছেন দুই তরিকায়। জেমস আর্জেন্টিনার ভক্ত। আর আইয়ুব বাচ্চু ব্রাজিলের সাপোর্টার। আইয়ুব বাচ্চু এরই ভেতরে বলেছেন, ‘হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল।’ অন্যদিকে যত ব্যস্ততাই থাকুক আর্জেন্টিনার খেলা হলে জেমসের খেলা দেখা চাই-ই চাই।
নিজের দলের সাপোর্টার হিসেবে জেমস বলেন,‘আমি আর্জেন্টিনার সমর্থক ম্যারাডোনার খেলা দেখে। এখন দেখি মেসিকে দেখে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। কিন্তু এবারে কাপ জেতার জন্যই আর্জেন্টিনা মাঠে নামছে।’
অন্যদিকে ব্রাজিলসহ ফুটবল খেলার প্রতি অনুরাগ আগে থেকেই। এবারে বাফুফের জন্য বিশ্বকাপ থিমসংও তৈরি করেছেন। তাই বিশ্বকাপে দেশের দুই লিজেন্ড এখন নিজ নিজ দলের খেলাতে ফেসবুকে নিজের মত প্রকাশ করছেন।
