দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া গতি নেই ইংল্যান্ডের। প্রথম ম্যাচে হেরেছে তারা ইতালির কাছে। আজকেও সামনে শক্ত প্রতিপক্ষ। ফোরলান-কাভানির উরুগুয়ের দেয়াল টপকাতে হলে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে হবে ইংলিশদের। কোস্টারিকার কাছে হেরেছে বলেই উরুগুয়েকে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামবে তারাও। মনে রাখতে হবে এটা উরুগুয়ের জন্যও বাঁচা-মরার লড়াই। উরুগুয়েকে ছিটকে ফেলার মিশনে ইংল্যান্ড তাকিয়ে থাকবে রুনি এবং রস বার্কলেদের দিকে। দু’ দলের আক্রমণাত্মক ফুটবল দেখার অপেক্ষায় আছি। দেখতে চাই ফোরলানের দুর্দান্ত কিছু ফ্রি-কিকও। সব মিলিয়ে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপের রেকর্ডখাতা উরুগুয়ের পক্ষে কথা বললেও অনেক কাঠ-খড় পোড়ানোর পর ফলাফল ইংল্যান্ডের অনুকূলে যাবে বলেই মনে হচ্ছে।
লেখক :জনপ্রিয় সংগীতশিল্পী
কলম্বিয়া বনাম আইভরি কোস্ট
রাত ১০টা
উরুগুয়ে বনাম ইংল্যান্ড
রাত ১টা
জাপান বনাম গ্রিস
ভোর ৪টা
সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও
গাজী টিভি
