প্রমোশনে ফুটবল!

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:১৪
‘লেকার হাম দিওয়ানা দিল’ ছবির প্রমোশনের একটি চিত্র। রণবীর তার কাজিন আরমানের সাথে ড্রিবলিং করছেন। বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে ছবির প্রমোশনেও যুক্ত হয়েছে ফুটবল। রণবীর কাপুরের খুব আদরের ভাই আরমান। রণবীর এসেছেন ছবির প্রমোশনের কাজে। এই অনুষ্ঠানে এসে রণবীর বলেন, ‘আরমান যখন ক্লাস টু-এর ছাত্র তখন আমি ওকে একটি বল ও সু কিনে দিই। ও এই গিফট পেয়ে এত খুশি হয়েছিল যে আমাকে তখন জড়িয়ে চুমু খেয়েছিল। তাই ওর প্রথম ছবিতে এই ধরনের আইডিয়ায় আমি নিজেও নস্টালজিক হয়ে পড়েছি।’ সারাবিশ্বে ফিফার ঝড়ে নিজেদের সামিল রাখতেই যেন এই ফুটবল ম্যানিয়াটিও বেশ প্রচার পাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। ০০০০ পছন্দের দল ব্রাজিল হলেও প্রিয় খেলোয়াড় রুনি। তাই ট্রফিটা ব্রাজিলের ঘরে না গেলে ইংল্যান্ডের ঘরেই যাক এই আশা করছি। প্রথম ম্যাচে হোঁচট খেলেও এবার ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড। এশা গুপ্তা বিশ্বকাপে দ্বিতীয় পছন্দ ইংল্যান্ডের সমর্থন প্রসঙ্গে