লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘সংগ্রাম’...

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:১৪
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্যে নির্বাচিত হলো বাংলাদেশের চলচ্চিত্র ‘সংগ্রাম’। মুক্তিযুদ্ধের সময়কালীন প্রেম ও সংগ্রামের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে স্থান পেল এই উত্সবে। আগামী ১৪ জুলাই লন্ডনে প্রদর্শিত হবে ‘সংগ্রাম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। এর দু’দিন পর, ১৬ জুলাই লন্ডনের লিসেস্টার স্কয়ারে হবে একটি বিশেষ প্রদর্শনী। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালটি হলো ইউরোপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সবচেয়ে বড় আয়োজন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিত্র পরিচালক মনসুর আলী পরিচালিত এই চলচ্চিত্রটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিশালী অভিনেতা অনুপম খের। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এসিয়া আর্জেন্টো, আমান রেজা, দিলরুবা ইয়াসমিন রুহি, আরমান পারভেজ মুরাদ এবং অনন্ত হীরা।