ক্যাপশন নিউজ

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:৪১
সম্প্রতি অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পঞ্চদশ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এতে ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় গতবছরের জন্য ১১% স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয় ০০০ সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ কমার্স ব্যাংকের ১৫তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইউসুফ আলী হাওলাদার সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেলসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন ০০০০০০০ সম্প্রতি ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানি ২০% নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে