সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ২৮ মে ২০১৯, ১১:০৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হরিণের মাংসসহ বাদশা শিকদার (৪৫) নামে এক চোরাশিকারীকে আটক করা হয়েছে। আটক শিকারীকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এদিকে হরিণ শিকার রোধে পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারি ও বন বিভাগের সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। আটক বাদশা শিকদার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আবুল হোসেন শিকদারের পুত্র।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেতুলবাড়ীয়া এলাকায়  ফাঁদ পেতে হরিণ শিকারের সময় গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা স্টেশন কর্মকর্তা সামসুল আলমের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে  একটি ডিংগি নৌকাসহ বাদশা শিকদারকে আটক করে।  এ সময় আরো দুইশিকারী বনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা ডিংগি নৌকায় তল্লাশী চালিয়ে ৮ কেজি হরিণের মাংস ও প্রায় দুইশ ফুট হরিণধরা ফাঁদ উদ্ধার করে।

আরও পড়ুন: জয়ের জন্যই নামবেন সাইফউদ্দিনরা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে হরিণ শিকার ও বনজ সম্পদ পাচাররোধে সুন্দরবনে রেডএলার্ট জারিসহ বনবিভাগের সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বনবিভাগের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম