নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের প্রাণহানি

আপডেট : ২৮ মে ২০১৯, ১১:২২

নেত্রকোণার আটপাড়ায় ঝড়ে পড়ে যাওয়া সুপারি গাছ সরাতে গিয়ে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সোমবার রাতে উপজেলার মোবারকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রবিউল একই গ্রামের আক্কেল আলীর ছেলে।

আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ১

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আলী হোসেন জানান, রবিউলদের বাড়িতে যাওয়ার সড়কে ঝড়ে একটি সুপারি গাছ ভেঙে পড়েছিল।গাছে বিদ্যুতের তার জড়িয়ে ছিল। রবিউল গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ইত্তেফাক/এমআরএম