বেনাপোলে অপহূত কিশোরী চট্টগ্রাম থেকে উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:২৭
 বেনাপোল(যশোর)সংবাদদাতা বেনাপোল থেকে অপহূত হওয়া এক কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে র্যাব । এ সময় অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীর নাম লিবিয়া মেহরীন তামান্না (১৭)। সে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মিজানুর রহমানের কন্যা। চলতি মাসের ৭ জুন তাকে অপহরণ করা হয়েছিলো। অপহূত ব্যক্তির নাম জসিমউদ্দিন। সে বরিশাল জেলার কাজির হাট থানার আশুলিয়া সন্তোষপুর এলাকার আলিমউদ্দিনের পুত্র। র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক সাদিরা খাতুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় আমিন জুট মিলের উত্তর গেইট এলাকার জনৈক জহিরের বাসা থেকে অপহরণ হওয়া কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক জসিমকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।