ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিল ও কর্মী সম্মেলনের কর্মসূচি

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৩৪
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি রাজধানীর ৪৯টি থানায় দলের পক্ষ থেকে ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন করার সিদ্বান্ত নিয়েছে। এছাড়া আগামী ১৫ জুলাই নয়াপল্টনস্থ ভাসানী ভবনে সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি। বুধবার রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর কমিটির যৌথ সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মির্জা আব্বাস, এসএ খালেক, আনোয়ারুজ্জামান আনোয়ার, আবুল বাসেত আঞ্জু, কাজী আবুল বাশার, আলী আজগর মাতবর, নবী উল্লাহ নবী, মীর সরাফত আলী সফু, ইসতিয়াক আজিজ উলফাত, নূরুল ইসলাম নাসিম, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।