আজেন্টিনা ইরান মুখোমুখি কাল

নিজেকে প্রমাণের অপেক্ষায় প্যালাসিও

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৫২
আর্জেন্টিনা আগামীকাল ‘এফ’ গ্রুপের খেলায় দুর্বল ইরানের বিরুদ্ধে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করে রাখতে চায়। ইরান সেই তুলনায় নাইজেরিয়ার সাথে ড্রয়ের পর আর কিছু না হোক হার এড়িয়ে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখতে চাইবে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে খেলাটি। উভয় দল এর আগে একবার মুখোমুখি হয়েছিল। সে খেলাটি অবশ্য ড্র হয়েছিল। তবে বসনিয়া হারজেগোভিনার বিরুদ্ধে দলের ২-১ গোলের জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছিলেন তার দলকে আরো উন্নতি করতে হবে। এ প্রেক্ষাপটেই দলটির জন্য সুখবর বয়ে এনেছে ফরোয়ার্ড রড্রিগো প্যালাসিওর ইনজুরি থেকে সেরে ওঠা। এমনিতে দলে জায়গা পেতে হলে তাকে লড়াই করতে হয় লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো কিংবা গঞ্জালো হিগুয়েনের সাথে। তার মধ্যে ডান পায়ের অ্যাঙ্কেল ইনজুরিতে ভুগছেন কদিন হল। গত মঙ্গলবার ফিরেছেন অনুশীলন ক্যাম্পে। ফিরেই ইন্টার মিলানের ৩২ বছর বয়সী তারকা প্যালাসিও জানিয়ে দিয়েছেন নিজেকে প্রমাণের সুযোগ খুঁজছেন তিনি। কার্লোস কুইরোজের দলের বিপক্ষেও সতর্ক প্যালাসিওরা, ‘বসনিয়া দলটি শারীরিকভাবে অনেক শক্তিশালী। তবে, ইরান অনেক বল পজেশনে রেখে খেলে। তবে, আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ সর্বশেষ ২০০৬ সালের বিশ্বকাপে আইভোরি কোস্টের বিপক্ষে বদলী হিসেবে নামার পর আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি তাকে। এবার আবারও বিশ্বকাপে আর্জেন্টাইন জার্সি পরে মাঠে নামতে চান তিনি। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি অ্যাগুয়েরো, হিগুয়েন ও মেসিরাই আগে সুযোগ পাবে। তবে, যখনই আমি সুযোগ পাবো তখনই নিজেকে প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করবো।’ মেসি বন্দনা চলছে স্পোর্টস রিপোর্টার \ ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের পর ব্রাজিলের পর্তুগীজ ভাষায় প্রকাশিত পত্রিকাগুলোতে মেসি বন্দনা চলছে। প্রত্যেকটা পত্রিকায় মেসির ছবি দিয়ে কাভার স্টোরি করেছে। মেসি ব্রাজিলীয়ানদের কাছে ভালো প্লেয়ার। কিন্তু তারা মুখে সেটা বলতে চান না। ব্রাজিলের লোকজন বলছেন মেসি নেইমারের চেয়ে ভালো নয়। আমাদের সাথে ফাইনাল খেলে আমরা মেসিকে প্রমাণ করে দেবো সে কোনো ফুটবলারই না। বসনিয়া হার্জেগোভিনার দুর্বল দল ছিল বলে মেসি নাকি উতরে গেছেন। একজন ব্রাজিলীয়র কথা হিংসা করছি না। সত্যিই বলছি।’