মেক্সিকান ফুটবলের নতুন নায়ক

গুয়েলেমোর ওচোয়া

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৫৪
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে জাপানি রেফারির উদারতা আনুকূল্য দিয়েছিল ব্রাজিলকে। মেক্সিকোর বিরুদ্ধে তেমন কোনো সুযোগ মেলেনি। বরং ভাগ্য বিধাতাও ব্রাজিলের দিকে মুখ ফেরায়নি। গোলের পর গোল করার সুযোগ পেলেও মেক্সিকোর জালে বল রাখতে পারেননি নেইমার, ফ্রেড, অস্কাররা। সুযোগ যে কটা পেয়েছিলেন তা বাইরে গেছে। নেইমারদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মেক্সিকোর গোলকিপার গুয়েলেরমো ওচোয়া। মেক্সিকান ডিফেন্ডাররা নেইমারকে আটাকাতে না পারলেও ওচোয়া দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে থামিয়েছেন। ব্রাজিলের বিরুদ্ধে লড়াইটা ছিল মেক্সিকোর গোলকিপারের একার। তিনি একাই বেশ কয়েকটি বিপজ্জনক গোল ঠেকিয়ে দিয়েছেন। কিংবদন্তী পেলের হেড যেভাবে বিখ্যাত গোলকিপার গর্ডন ব্যাংকস থামিয়ে দিয়েছেন মাঠে দর্শকদের সেকথা স্মরণ করিয়ে দেয় গুয়েলেমোর। ব্রাজিলের অধিনায়ক থিয়েগো সিলভার হেড থামিয়ে দিয়েছেন। নেইমারের হেড ৫ গজ দূর থেকে ফিরিয়েছেন গুয়েলেমোরা ওচোয়া। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে তিনবার মেক্সিকোর মুখোমুখি হয়। তিন বারই বাজিলের জয় হয়েছে। এবার চতুর্থ মুখোমুখিতে ড্র হলেও এটা তাদের কাছে জয়ের চেয়েও অনেক বেশি কিছু। আর এই ‘জয়’র নায়ক হয়েছেন গুয়েলেমোর। সেরা পারফরম্যান্সের জন্য পেয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে এই মেক্সিকান গোলকিপার গুয়েলেমোরকে নিয়ে কেউ আলোচনা করেনি। একটা কঠিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেয়ার ৯০ মিনিট পরই পুরো বিশ্বকাপ জুড়ে আলোচনায় এখন গুয়েলেমোর ওচোয়া। ফর্তেলেজার মাঠ থেকে ব্রাজিলের সমর্থকরা বেরিয়ে গুয়েলেমোরের আলোচনায় মেতে উঠলেন। ব্রাজিলীয়দের হাসি মুখে যেন স্কচটেপ সেঁটে দিয়েছেন ২৮ বছর বয়সের এই গোলকিপার। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়ে তো দারুণ খুশি গুয়েলেমোর। বলেছেন কোনো সন্দেহ নেই এটা ছিল আমার জীবনের সেরা ম্যাচ এটি। কারণ ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে গোল করতে না দেয়া ড্র করতে বাধ্য করাটা দারুণ একটা ব্যাপার। আমি মনে করি এটা আমার জীবনের জন্য একটা বিশেষ দিন। খেলা শেষে আমাদের অনেকেই বলেছেন তোমরা ভালো করেছো। এটা শুনতে আমার ভালো লাগছে। কথাটা শুনে আমি গর্বিত।’ এবার নিয়ে তিনটি বিশ্বকাপ খেলছেন মেক্সিকান গোলকিপার গুয়েলেমোর ওচোয়া। তবে এইবার সেরা একাদশে। নিশ্চিত গোল হতে যাওয়া নেইমারের হেড উড়ে গিয়ে ঠেকিয়ে দিয়েছেন গুয়েলেমোর। গুয়েলেমোর বলেন, আমাদের ডিফেন্ডার রাফায়েল মার্কোস নেইমারের চেয়ে লম্বা আমি ভাবিনি নেইমার বলটা পেয়ে যাবে। মাথা লাগাতে পারবে। যখন দেখলাম তখন আর কোনো কিছু অন্য কোনো চিন্তা করিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক বাঁচাতে হবে।’ এখন আরেকটি কঠিন ম্যাচ আছে। ওই ম্যাচে মনযোগ দিচ্ছি। এখন আনন্দ করার সময় নয়। সব কিছু শেষ করে উপভোগ করবো। এখন শুধু কাজের সময়।’ ব্রাজিলীয়ান ডিফেন্ডার অধিনায়ক থিয়েগো সিলভাও মেক্সিকান গোলকিপার গুয়েলেমোর ওচোয়ার প্রশংসা করতে কৃপণতা করেননি। সিলভা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই গোলকিপারটি ওদের দলকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি অনেকবার এই গোলকিপারের বিরুদ্ধে খেলেছি। সে আসলেই ভালো খেলোয়াড়।’ মেক্সিকান ফুটবলের নতুন নায়ক গুয়েলেমোর ওচোয়া ফ্রান্সের একটি ক্লাবে খেলেন। এই তারকা একটা সময় তার দেশে ড্রাগ নেয়ার কারণে অভিযুক্ত হয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে ছিল।