জার্মান শিবিরে চোটের থাবা

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৫৫
স্পোর্টস ডেস্ক প্রথম ম্যাচে পর্তুগালকে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করার জার্মান দলকে এবার হামলা করেছে চোট। সোমবার সালভাদরে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারানো জার্মান দলের দুই ডিফেন্ডার ম্যাটস হামেলস ও জেরোমে বোয়াটেংকে সোমবার তাদের বিশ্বকাপের ঘাঁটি থেকে উড়িয়ে নেয়া হয়েছে হাসপাতালে। পর্তুগালের বিপক্ষের ম্যাচে গোল পাওয়া সেন্টার ব্যাক হামেলস -এর পায়ে গুরুতর সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। অন্তত প্রাথমিক পরীক্ষা শেষে জানা গেছে তেমনটাই। আর বোয়াটেং -এর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পেশী ছিঁড়ে গেছে। এমআরআই স্ক্যান করানোর জন্য জার্মান দলের বিশ্বকাপের ঘাঁটি ‘ক্যাম্পো বাহিয়া’ থেকে ৬০ কিলোমিটার দূরে এনুপোলিশের একটি ক্লিনিকে উড়িয়ে নেয়া হয় এই দুই ফুটবলারকে।