পেলে তখন ট্রাফিক জ্যামে বন্দী

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৫৫
সোহেল সারোয়ার চঞ্চল, ব্রাজিল থেকে নেইমার ফ্রেড, থিয়াগো সিলভারা যখন মেক্সিকোর ফুটবল শক্তির সাথে লড়াই করে যাচ্ছিলেন একটা গোল পাওয়ার আশায়, তখন তাদেরই পূর্বসুরী ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে ব্রাজিল-মেক্সিকোর ম্যাচটি পুরোটা দেখতে পারেননি। ট্রাফিক জ্যামে আটকা পড়ে খেলার অর্ধেক সময় (৪৫ মিনিট) গাড়িতে বসে কেটে গেছে। পেলে ব্রাজিলের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার জীবনে আমি কখনো ব্রাজিলের খেলা মিস করিনি। ফর্তেলোজায় যাওয়ার পথে পেলে ট্রাফিক জামে আটকা পড়েন। তিনি বলেন, আমি রেডিওতে খেলা শুনেছি।’ ফোর্তেলেজায় পৌঁছে পেলে মহা বিরক্ত। বিশ্বকাপের খেলা অথচ ট্রাফিক জ্যাম ছিল। ব্রাজিল সরকার খেলার দিন শহরে সরকারি ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে।