কে জানত যে প্রথম রাউন্ডের মাঝপথেই বাদ পড়বে গত আসরের চ্যাম্পিয়ন স্পেন! তাদের জন্য খারাপ লাগছে আমার। দুই ম্যাচে সাত গোল খেলো কী করে! সেই যাই হোক, আজকের ম্যাচে ফিরে আসি। স্বভাবতই ফেবারিট পিরলো, মার্সিসিও আর বালোতাল্লির ইতালি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলে তারা। এর আগে বিশ্বকাপ আসরে মাত্র একবার দেখা হয়েছে ইতালি এবং কোস্টারিকার। গোল হয়েছে একটি। করেছে ইতালি। তবে আজকে ইতালি চাইবে ২-৩ গোলের ব্যবধানে জিতে শেষ ষোল নিশ্চিত করে ফেলতে।
ইতালি বনাম কোস্টারিকা
রাত ১০টা
সুইজারল্যান্ড বনাম ফ্রান্স
রাত ১টা
হন্ডুরাস বনাম ইকুয়েডর
ভোর ৪টা
সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি
