নারী মুক্তি এবং গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের আজ শুক্রবার ১০৩তম জন্মবার্ষিকী। মহিলা পরিষদ এ উপলক্ষে আজ বিকাল ৪টায় বাংলা একাডেমি মিলনায়তনে স্মারক বক্তৃতা, সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ছায়ানট এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে গান, পাঠ, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। সাঁঝের মায়া ট্রাস্ট আজ সন্ধ্যা ৭টায় কবির ধানমন্ডির বাসভবনে কবি সুফিয়া কামাল সংস্কৃতি প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা সকাল সাড়ে ১০টায় মেলার মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে।
