আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ আজ

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:১৬
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রী পরিষদের সদস্যরা বক্তব্য রাখবেন। প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এনামুল হক শামীম ব্যক্তিগত গাড়িতে করে অফিসে যাবার পথে ধানমন্ডিতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন রয়েছেন।