আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে বিএনপি আবারো দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ।
