ব্রাজিলের মারাকানার স্টেডিয়ামে স্পেন চিলির ম্যাচের আগে কয়েকশ’ চিলির সমর্থক বিনাটিকিটে মাঠে গিয়ে খেলা দেখার জন্য হট্টগোল করেছেন। তারা মিডিয়া সেন্টারের প্রবেশপথ দিয়ে গোল করে ঢুকতে গিয়ে নিরাপত্তার বাধার মুখোমুখি হন। মিডিয়া সেন্টারে ঢুকে পড়লে কর্মরত অনেক বিদেশি সাংবাদিক ভয়ে টেবিল ছেড়ে সরে যান। পুলিশ এসে চিলির সমর্থকদের বাধা দেন। এসময় প্রচন্ড হৈ-চৈ হয়। রিওর পুলিশ কাউকে ঢুকতে দেয়নি। ৮৫ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। বিশ্বকাপ ফুটবলে খেলা দেখার জন্য এমন কাণ্ড ঘটবে কেউ ভাবেনি। চিলি থেকে হাজার হাজার ফুটবল সমর্থক ব্রাজিলে এসেছেন। তাদের উপর কড়া নজর রাখছে ব্রাজিলের ফেডারেশন পুলিশ।
