শেষ পর্যায়ের শুটিংয়ে জায়েদ-মম

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:৩৮
‘প্রেম করব তোমার সাথে’ চলচ্চিত্রের সর্বশেষ শুটিংয়ের কাজ চলবে এ সপ্তাহে। জায়েদ খানের সাথে জুটি বেঁধে টিভি তারকা জাকিয়া বারী মম পুরোদস্তুর কমার্শিয়াল চলচ্চিত্রে প্রবেশ করলেন। তাই এই ছবির ফলাফলের ওপর নির্ভর করছে তার ক্যারিয়ারের অনেক কিছু। এর ভেতরে নাট্য নির্মাতা শিহাব শাহিনসহ বেশ কজনার চলচ্চিত্রের কাজ করছেন বটে, তবে নাট্যনির্মাতাদের চলচ্চিত্র বড় মাত্রার টেলিফিল্মের বাইরে খুব একটা রেকর্ড হয়নি। তাই বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নির্মাতা রাকিবুল আলম রাকিবের এই চলচ্চিত্রটি তারজন্য অনেক কারণেই গুরুত্বপূর্ণ। জানা গেছে ব্যাংকক ও মালয়েশিয়ায় একটি আইটেম গান ও একটি রোমান্টিক গানে এই জুটি কাজ করে ছবির শুটিং প্যাকআপ ঘোষণা করবেন নির্মাতা রাকিব।