আর্জেন্টিনার পরাজয় মানে লাখো-কোটি বাংলাদেশির মন খারাপের ঘটনা। আমি চাই এই উন্মাদনা রাখতেই আজ ওরা আবার সেই সুপার ফর্মে ফিরবে। আজকের ম্যাচে প্রতিপক্ষ দুর্বল হলেও ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।
শাহেদ আলী
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা প্রসঙ্গে
সাক্ষাত্কার :সুহূদ সুফিয়ান
নিয়মিত খেলা দেখা হয় কি?
খেলা দেখার তো তেমন সময় পাই না। তবু চেষ্টা করি হাই-ভোল্টেজ ম্যাচেগুলো দেখতে। সব দলের খেলা উপভোগ করার মতো সুযোগ হয় না। মধ্যরাতের খেলাগুলো দেখা হয় বেশি।
এবারের বিশ্বকাপে কোন দলকে সার্পোট করছেন?
একটা দলের কথা যদি বলতে হয় তাহলে ব্রাজিল। তবে ব্রাজিল ছাড়াও অন্য যেসব দল ভালো খেলছে তাদের খেলারও ভক্ত আমি।
ভালো লাগে নেদারল্যান্ডস, জার্মানি, ইতালির খেলা।
প্রিয় খেলোয়াড়ের তালিকাটা কেমন?
নেইমার তো অসাধারণ ফুটবল খেলে। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাছাড়া ভালো লাগছে পার্সি, রোবেন, মুলারের খেলা। ইংল্যান্ডের রুনি আর পর্তুগালের রোনালদোর খেলাও দেখতে ভালো লাগে।
পারিবারিক জীবনে বিশ্বকাপের উপস্থিতি কতটুকু?
কিছুটা উত্তাপ তো বিশ্বকাপ শুরুর আগ থেকেই পাচ্ছি। তবে উল্লেখ করার মতো কোনো আয়োজন নেই বাসায়। বাসার পরিবেশেটা একই রকম আছে। অন্যান্য টিভি প্রোগ্রামগুলো যেভাবে এনজয় করি, খেলাটাও তেমনই। তবে ফাইনালটা হয়তো ঘটা করে দেখা হবে।
একটি ভবিষ্যদ্বাণী শুনতে চাই! কে জিতবে ফাইনাল?
সবাই ব্রাজিল-ব্রাজিল, আর্জেন্টিনা-আর্জেন্টিনা করলেও আমার মনে হয় ফাইনাল খেলবে নেদারল্যান্ডস আর জার্মানি। জিততে পারে যে কেউ।
