শাকিরার মন খারাপ!

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:৪২
গত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচয় হয় সাকিরা আর পিকের। সেখান থেকেই প্রেম। পিকে-সাকিরার প্রেম আশীর্বাদ হয়ে এসেছিল স্পেনের জন্য। চ্যাম্পিয়ন হয়েই আফ্রিকা থেকে দেশে ফিরেছিল তারা। স্পেনের রক্ষণে চীনের দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন পিকে। অনুপ্রেরণা হয়ে ছিল শাকিরার সঙ্গে গড়ে ওঠা নতুন প্রেম। বিশ্বকাপ জিতে শাকিরাকে কথা দিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপের আগেই তাদের কোলজুড়ে আসবে সন্তান। সন্তানকে পাশে নিয়ে প্রেমিকের খেলা দেখতে পারবেন শাকিরা। পিকে তার কথা রেখেছেন। তবে শাকিরার আনন্দ স্পেনের দুই ম্যাচ পরেই হতাশায় রূপ নিয়েছে। আরেকটি শিরোপা জেতার বদলে প্রথম রাউন্ড থেকে প্রথম দল হিসেবে বাদ পড়ল তার প্রেমিকের দেশ স্পেন। এতে প্রচণ্ড মন খারাপ হয়েছে শাকিরার। এই মন খারাপটা প্রভাব ফেলতে পারে শাকিরা-পিকের সম্পর্কেও। এখন শাকিরা শুধু নিজের দেশ কলম্বিয়াকেই সাপোর্ট করবেন। কাগজে-কলমে কলম্বিয়া এখনও টিকে আছে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে।