ফ্রি-কিক নয়, ‘কিক’-এর অপেক্ষায়...

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:৪৩
সালমান খানের নতুন ছবি কিকের ট্রেইলার দেখার পর আরবাজ খান বলেছেন, ‘কিকের ট্রেইলারটা দেখলাম। দুর্দান্ত লেগেছে। ট্রেইলারটি দেখে আমি সত্যিই অভিভূত।’ তিনি আরও বলেন, ‘কিক হবে সালমানের সবচেয়ে ব্যবসা সফল ছবি। আগের সব সিনেমাকে হার মানাবে এটি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বলে মনে করি না আমি।’ সালমান খানের আগের ছবিটি ছিল ‘জয় হো’। ভালো-মন্দ মিলিয়ে মুভিটি তেমন সাড়া ফেলতে পারেনি। আগেরটা প্রত্যাশানুযায়ী হিট না হলেও ‘কিক’ হবে সুপার হিট। এখানে তার চরিত্র আর অভিনয় সাড়া জাগাবে সুনিশ্চিত।