‘আমার আমি’তে নির্মলেন্দু গুণ ও আনিসুল হক

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:৪৩
‘আমার আমি’তে আজকের পর্বে অতিথি কবি নির্মলেন্দু গুণ ও কথাসাহিত্যিক আনিসুল হক। আজ কবি নির্মলেন্দু গুণের জন্মদিন। জন্মদিনে আজকের অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর কবি হয়ে ওঠার গল্প। এছাড়া দুজনে আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।