দীর্ঘদিন পর কোনো অনুষ্ঠানে এক মঞ্চে গাইলেন দুই বরেণ্য কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও কনকচাঁপা। রাজধানীর গলফ ক্লাবের এক অডিটোরিয়ামে একটি কর্পোরেট অনুষ্ঠানে তারা প্রায় ৩ ঘণ্টা সংগীত পরিবেশন করেন। এছাড়া তপন চৌধুরী বর্তমানে প্রবাসী জীবন যাপন করলেও নিজের গানের কাজে বারে বারেই দেশে ফেরেন এবং গান নিয়ে ব্যস্ত হয়ে যান। সেই শিডিউল অনুযায়ী এবারে কানাডা প্রবাসী শিল্পী তপন চৌধুরী এখন দেশে অবস্থান করছেন। এরই ভেতরে বেশ ক’টি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সর্বশেষ গত ১৮ জুন সন্ধ্যায় কনকচাঁপার সাথে এক মঞ্চে গাইলেন অনেকক্ষণ।
অনুষ্ঠানটির আয়োজনে ছিল রাউন্ড দ্য ক্লক।
