একসাথে কর্নিয়া-আরিফ

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:৪৪
প্রথমবারের মতো একসাথে গান গাইলেন ক্লোজ আপ ওয়ান তারকা আরিফ ও পাওয়ার ভয়েস প্রথম রানার আপ কর্নিয়া। ‘চন্দ্র বলে সূর্য বলে’ শিরোনামের একটি গানে এই প্রথম কণ্ঠ দিয়েছেন তারা দুই জন। শ্রুতিমধুর গানটি লিখেছেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন চপল আহমেদ। গত ১৮ জুন আদাবরের চপল আহমেদের হোম স্টুডিতে গানটির রেকর্ডিং হয়েছে। উল্লেখ্য ‘কিছু ভালোবাসা’ শিরোনামে মিক্স অ্যালবামে গানটি থাকবে বলে জানায় শিল্পী। অ্যালবামটি আগামী ঈদে একটি অডিও কোম্পানি থেকে বাজারে আসবে বলে জানা যায়।