মানিক মিয়া স্মারক বক্তৃতা আজ জাতীয় প্রেসক্লাবে

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৫
বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসাবে আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মানিক মিয়ার সমাজ ও রাষ্ট্রচিন্তা’ শীর্ষক একটি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট লেখক ও সমাজ বিজ্ঞানী ড. মিজানূর রহমান শেলী। অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্য যারা আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের মধ্যে ব্যারিস্টার রফিক-উল-হক, প্রফেসর সিরাজুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর শরীফউদ্দিন আহমেদ, তাসমিমা হোসেন ও ড. সলিমুল্লাহ খান অন্যতম। -প্রেস বিজ্ঞপ্তি