রুবেল হোসেনের চমৎকার বল। এই পেসারের শুরুর বলেই উড়ে যায় স্ট্যাম্প। পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন রোহিত শর্মা। ১৯ রান করে আউট হন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৫০ রান।
এর আগে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ।
ভারত দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।
ইত্তেফাক/জেডএইচ
