ম্যারাডোনাকে আটকায়নি ফিফা!

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:৪৯
আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে মারাকানা স্টেডিয়ামে প্রবেশে বাঁধা দেয়া হয়েছে বলে যে অভিযোগটি ওঠেছে তা অস্বীকার করেছে ফিফা। গত রবিবার মিডিয়াকে অভিযোগ করে বলেছিলেন, মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম বসনিয়া হার্জেগোবিনার মধ্যকার ম্যাচটি দেখতে যাবার সময় তাকে আটকে দেয়া হয়। এবারের বিশ্বকাপে সাংবাদিক হিসেবে অ্যাক্রেডিয়েশন কার্ড করেছেন ম্যারাডোনা। কারণ তিনি ভেনিজুয়েলার টেলিভিশন সমপ্রচার কেন্দ্র টেলেসুর হয়ে কাজ করছেন। যেটির ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নেই। ফিফার মহিলা মুখপাত্র ডেলিয়া ফিসচার বলেন, তারা ম্যারাডোনার কাছ থেকে এ ধরনের কোন অভিযোগ পাননি। তার পক্ষ হয়ে অন্য কেউও এই অভিযোগ করেনি। ফিফা মুখপাত্র বলেন, ‘হয়তো তিনি এমন কোন স্থানে যেতে চেয়েছিলেন যেখানে সচরাচর প্রবেশাধিকার সংরক্ষিত আছে। তবে এ সংক্রান্ত কোন তথ্যও আমাদের নথিতে নেই।’