সাকিব আল হাসানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুনানির জন্য আজই কাঠগড়ায় দাঁড়াবেন দেশসেরা এই অলরাউন্ডার ভারত-বাংলাদেশ মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গ করেন দেশসেরা এই অলরাউন্ডার। গত রবিবার খেলা যখন বন্ধ তখন অন্য প্লেয়ারদের সাথে সাকিব আল হাসানও ড্রেসিং রুমে বসা ছিলেন। এক সময় তিনি জানতে পারেন তার স্ত্রী শিশিরকে মাঠে খেলা দেখতে আসা কোন এক দর্শক উত্ত্যক্ত করছেন। এমন খবর শুনে গ্যালারিতে গিয়ে উত্ত্যক্তকারী ছেলেটিকে সজোরে মারতে থাকেন সাকিব আল হাসান। ছেলেটি অবশ্য সাকিবের কাছে ক্ষমাও চেয়েছেন। তবে বোঝাই যাচ্ছে সাকিব বিষয়টিকে স্বাভাবিক ভাবে নিতে পারেননি। পরে অবশ্য শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় রাহিদ রহমান নামে ঐ উত্ত্যক্তকারীকে। গত বৃহস্পতিবার রাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনালের বিচারক তানজিনা ইসমাইল ১০ হাজার টাকার মুচলেকায় রাহিদের জামিন মঞ্জুর করেন।
