বানৌজা তিতুমীর দল বাংলাদেশ নৌবাহিনীর বাত্সরিক ফুটবল প্রতিযোগিতা-২০১৪ তে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে বানৌজা ঈশাখাঁ দল। গত বুধবার প্রতিযোগিতার ফাইনালে ঈশাখাঁ দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে তিতুমীর চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট নয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে। বানৌজা তিতুমীর দলের ইউটি নূর বক্স শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও স্থানীয় পদস্থ সামরিক কর্মকর্তাগণ এবং বিপুলসংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন।—সংবাদ বিজ্ঞপ্তি
