আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ২৪ টিকেট ডটকম

আপডেট : ২৮ মে ২০১৯, ১৮:০৩

তাৎক্ষণিক এয়ার টিকেট সেবা দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন টিকেটিং এজেন্সি ‘২৪ টিকেট ডটকম’ (www.24tkt.com)। এয়ার টিকেট ব্যবসায়ী এবং যে কেউ সর্বোচ্চ ছাড়ে এখান থেকে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল রুটের এয়ার টিকেট কিনতে পারবেন। 

মঙ্গলবার রাজধানীর মহাখালী ডিওএইসএসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে ২৪ টিকেট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, যারা এয়ার টিকেটিং ব্যবসা করছেন বা করতে আগ্রহী তাদের জন্য সবচেয়ে বড় অনলাইন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ‘২৪ টিকেট ডটকম’। ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে যে কেউ সহজেই নিবন্ধন করতে পারবেন। যাদের নিবন্ধন গ্রহণ করা হবে তারা ২৪ টিকেট ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের কাছে এয়ার টিকেট বিক্রি করতে পারবেন। 

আরও পড়ুন: জনপ্রতিনিধি ও পুলিশের পশ্রয়ে নৌ পথে চাঁদাবাজির অভিযোগ, আটক ৭

তিনি আরও জানান, প্রথম ১০০ জন নিবন্ধকারী এজেন্টকে ডোমেস্টিক ফ্লাইটের সকল টিকেটে ১০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকেটে আকর্ষণীয় ছাড় দেওয়া হবে। জুন মাস থেকে এজেন্ট ছাড়াই যে কেউ ২৪ টিকেট ডটকমের ওয়েবসাইট থেকে ছাড়কৃত মূল্যে তাৎক্ষণিক টিকেট কিনতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। 

প্রসঙ্গত, ২৪ টিকেট ডটকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান।

ইত্তেফাক/অনি