এবার হিরণ তৃণমূল যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি। টলিউডের এ প্রজন্মের দুই নায়ক এখন জোড়া ফুলের সম্পদ
চিরঞ্জিত চক্রবর্তী, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, দেবের পর টলিউডের আরও এক অভিনেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে হিরণকে। ইন্দ্রনীল রায়, শুভ্রাংশু রায়, অপরূপা পোদ্দারের পর এই দায়িত্ব পেলেন হিরণ।
তৃণমূলের এত বড় পদে কাজ করার সুযোগ পাওয়ায় দারুণ খুশি বলে জানালেন হিরণ।
এদিকে, দলের যুব সভাপতির পদ হারিয়ে প্রথমে ক্ষোভে ফেটে পড়লেও, শেষপর্যন্ত মাথা নোয়াতে হলো শুভেন্দু অধিকারীকে। সৌমিত্র খান সভাপতি হওয়ার পর তার নেতৃত্বে প্রথম বৈঠকে যোগ দিতে কাঁথি থেকে কলকাতায় আসতে হলো শুভেন্দু অধিকারীকে। কারণ মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ। শুরু থেকে শেষপর্যন্ত বৈঠকে হাজিরও থাকলেন।
এমনিতেই ক্যারিয়ারে সবকিছুতেই দেবকে অনুসরণ করেন এই তরুণ অভিনেতা। এবারে সেই পথ অনুসরণ করতেই দেবের পথে রাজনীতিতে নিজের পথ পরিষ্কার করলেন।
উল্লেখ্য, হিরণ বাংলাদেশের অনন্য মামুনের চলচ্চিত্রে কাজ করছেন। তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের বিদ্যা সিনহা মীম।
