দর্শকপ্রিয়তায় ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪০
বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেল আসার পর, অপরাধ অনুসন্ধান হাইলাইট করে নানা সময়ে নানা ধরনের প্রোগ্রাম হয়েছে। এ ধরনের প্রোগ্রামের নামের তালিকা অনেক লম্বা। এই তালিকায় সম্প্রতি আরেকটি নতুন নাম যোগ হয়েছে—যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’। নামী সাংবাদিক সুপন রায়ের উপস্থাপনায় সম্প্রচার হচ্ছে এটি। বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের এক সাক্ষাত্কারে বলেন, ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’র বিভিন্ন পর্বে বিভিন্ন সামাজিক ও সাম্প্রদায়িক অপরাধ ও সঙ্কটের প্রতিফলন ঘটে। এ ধরনের অনুসন্ধান সমাজে মিডিয়া অংশগ্রহণ তৈরি করবে। বাংলাদেশের সমাজ যেসব বিষয়ে আক্রান্ত সেসব বিষয়কেই তুলে ধরে ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’। অপরাধ, মাদক, পর্নোগ্রাফি, হ্যাকিং, প্রতারণা, প্রবঞ্চনা সহ বিভিন্ন সামাজিক এবং প্রাতিষ্ঠানিক অপরাধে অপ্রত্যাশিতভাবে ছেয়ে আছে বাংলাদেশ। এই প্রোগ্রামের উপস্থাপনা এবং নকশা অন্যান্য প্রোগ্রামের চেয়ে একেবারেই আলাদা।’ প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে যমুনা টেলিভিশন সম্প্রচার করছে ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’।