গেলো সপ্তাহে চার কার্যদিবস দরপতনের ফলে কমেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক গড় মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। গত সপ্তাহ শেষে ডিএসইর সার্বিক পিই রেশিও দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে ছিল ১৬ দশমিক ১৩ পয়েন্টে। অর্থাত্ সপ্তাহ শেষে সার্বিক গড় পিই রেশিও কমেছে ৩ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৯ দশমিক ৮৯ পয়েন্টে, আর্থিক খাতের ২২ দশমিক ৯৭, প্রকৌশল খাতের ২১ দশমিক ১৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮ দশমিক ৮৫, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১১ দশমিক ৯৪, বস্ত্র খাতের ১১ দশমিক ৪৪, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ২৪, সেবা ও আবাসন খাতের ২০ দশমিক ৮৫, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৫৪, তথ্যপ্রযুক্তি খাতের ২৩ দশমিক ৬৬, চামড়া খাতের ৩১ দশমিক ৬৭, সিরামিক খাতের ২১ দশমিক ৭০, বীমা খাতের ২১ দশমিক ১০, বিবিধ খাতের ২১ দশমিক ৩২।
