নোয়াখালী পৌরসভার সোনাপুর পূর্ব বাজারের গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ৪টি দোকানঘর সম্পূর্ণ ও ২টি আংশিক এবং একটি গ্যারেজে থাকা ৩টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি মোটর সাইকেল, পুড়ে যায়। এতে মালামাল ও সম্পদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা জানান, সকাল ৬টার দিকে একটি চা দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
