প্রাইম ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৫০
প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকের ৪১৭ তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার মোহাম্মদ খালেদ এবং এম. এ. খালেক কে দুই বছরের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে। খন্দকার মোহাম্মদ খালেদ বর্তমানে গেটকো টেলিকমিউনিকেশনস লিমিটেড, গেটকো এগ্রো ভিশন লিমিটেড এবং গেটকো লিমিটেড এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বোর্ড অব গভর্ণরের ভাইস চেয়ারম্যান এবং সদস্য। এম. এ. খালেক প্রাইম ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা পরিচালক। তিনি প্রায় তিন দশক দেশের বিভিন্ন ব্যবসায়ে যেমন: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং জীবন বীমা, সাধারণ বীমা এবং ক্যাপিটাল মার্কেটে মধ্যস্থ্যতাকারী সহ বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত। - প্রেস বিজ্ঞপ্তি