সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গুণীজন সম্মাননা

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:০২
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকার চেক উপহার দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—ওস্তাদ রাম কানাই দাস (আজীবন সম্মাননা), দ্বিগ্বিজয় শর্মা চৌধুরী (সংগীত), বাউল মকরম আলী (লোক সংস্কৃতি), উষা রায় (নৃত্য), অঞ্জন চৌধুরী (যন্ত্রসংগীত ও তবলা)। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিত্ সিংহের সভাপতিত্বে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. শামছুন্নাহার রব্বানী শাহানা।