এখনও নেইমারেই চোখ

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৩৮
জ্বলে উঠেছিলেন প্রথম ম্যাচেই। দ্বিতীয় ম্যাচেও তার দিকেই তাকিয়ে ছিল গোটা ব্রাজিল। একের পর এক আক্রমণ গড়ে তুললেও ফল আসেনি। মেক্সিকোর গুইলেরমো ওচোয়ার দাপটে কোন গোলের দেখা পায়নি ব্রাজিল। ম্যাচটা থেকেও ব্রাজিলের প্রাপ্তি বলতে তাই এক পয়েন্ট। গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচটা তাই অনেক গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। ক্যামেরুনের বিপক্ষে আজকের ম্যাচে তাই সতর্ক। আর এই ম্যাচের জন্যও নেইমারকেই তুরুপের তাস মনে করছেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার যেমন মনে করছেন এই মুহূর্তে বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা স্ট্রাইকার নেইমার। সাথে তিনি এটাও বলেন যে, সেলেচাওদের নজর এই মুহূর্তে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর দিকে। নিজ মাটিতে রেকর্ড ষষ্ঠ শিরোপা প্রত্যাশী সেলেসাওদের মূল খেলোয়াড় হিসাবে ফরোয়ার্ড নেইমারকে বিবেচনা করা হচ্ছে। ব্রাজিলের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিসহ দুই গোল করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। পক্ষান্তরে মানাউসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে এক গোল করেছেন এসি মিলান স্ট্রাইকার। তথাপি টুর্নামেন্টে এ পর্যন্ত আজ্জুরিদের জন্য বালোতেল্লির গোলটি ছিল অধিক গুরুত্বপূর্ণ। যদিও গতরাতে পরাজিত হয়ে ইটালির বিদায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তারপরও সার্বিক বিবেচনায় ইতালিয়ানের চেয়ে ২২ বছর বয়সী নেইমারকেই এগিয়ে রাখছেন সিজার। স্কাই স্পোর্টস ইন্ডিয়াকে সিজার বলেন, ‘ইন্টার মিলানে বালোতেল্লির সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। সে সময় আমার বয়স ছিল ১৭ কিংবা ১৮ বছর। মূল বিষয় হচ্ছে ইতালিতে ফেরার আগে ইংল্যান্ড এবং ম্যানচেস্টার সিটিতে খেলার কারণে তিনি অধিক পরিপক্ব হয়েছেন। যা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে তার জন্য সহায়ক হয়েছে। ব্রাজিল জুড়েই এখন চলছে নেইমারের প্রশংসা। প্রথম ম্যাচের পরই গণমাধ্যমগুলোর চোখ পড়েছিল নেইমারের উপর। আর সেটা এমন পর্যায়ে যে রীতিমত পেলের সাথেই তুলনা শুরু হয়ে গেছে তার। হুলিও সিজারও মানছেন নেইমারের যোগ্যতা, ‘আমার কাছে এই মুহূর্তে বিশ্বের তিন সেরা খেলোয়াড়ের মধ্যে একজন নেইমার। আমি জানি কেননা আমি তার অগ্রগতি পর্যবেক্ষণ করছি, তার সঙ্গে কথা বলছি এবং তার দলে খেলছি। ও এমনই একজন ব্যক্তি যার বিশ্ব ফুটবলকে আরো অনেককিছু দেয়ার আছে। আমাকে যদি মারিও ও বালোতেল্লির মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তবে অবশ্যই আমি নেইমারকে বেছে নেব। সে তুলনামূলক ভাল খেলোয়াড়, আরো বেশি পরিপূর্ণ ও অধিক পরিপক্ব।’ এরপর আগামীকাল ক্যামেরুনের বিপক্ষে নিজেদের ম্যাচ নিয়েও কথা বলেন সিজার। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকেপড়া ক্যামেরুনের বিপক্ষে আগামীকাল ব্রাসিলিয়ায় মাঠে নামবে ব্রাজিল। ৩৪ বছর বয়সী সিজার বলেন, ‘এ ম্যাচটা সহজ হবে না আমরা জানি। মেক্সিকো, ক্রোয়েশিয়া এবং ক্যামেরুনকে নিয়ে আমাদের গ্রুপটা বেশ জটিল বলে আমি মনে করি।’ সিজার জানান, ক্যামেরুনের বিপক্ষে আগামী ম্যাচেই সকল দৃষ্টি নিবদ্ধ থাকবে তার সতীর্থদের। তিনি আরো বলেন, ‘আমি মনে করছি অন্যান্য বিশ্বকাপে ব্রাজিল খুব সহজে গ্রুপ পর্ব পার হয়েছে। যা খুবই ভাল লক্ষণ। কেননা আপনি অনেক বেশি ভারমুক্ত থাকতে পারবেন। তবে এই মুহূর্তে আমরা মোটেই স্বস্তিদায়ক অবস্থায় নেই, গ্রুপে অবস্থানের দিক থেকে আমরা ভাল অবস্থানে আছি।’ এখন পর্যন্ত দ্বিতীয় পর্বে ওঠা নিয়ে কোন শঙ্কা নেই ব্রাজিলের সামনে। তবে, ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে হোঁচট খেলেই নানা রকম সমীকরণের সামনে চলে আসতে হতে পারে লুইস ফিলিপ স্কোলারির দলকে। তবে আগামীকালের ম্যাচের জন্য নিজেদেরকেই এগিয়ে রাখছেন সিজার, ‘অবস্থানের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি, যেখান থেকে ভালভাবেই আমরা সব নিয়ন্ত্রণ করতে পারছি এবং শেষ ম্যাচটা জিতে এবং গ্রুপের শীর্ষস্থানে থেকেই আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারব।’ -বাসস/ওয়েবসাইট