টেসটেসটেরন হরমোন সেবনে সতর্কবাণী

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫৫
টেসটেসটেরন বা পুরুষ সেক্স হরমোন সেবনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের এফডিএ বা ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন সতর্ক করে দিয়েছে। এফডিএ বলেছেন, এই ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোকে এখন থেকে ওষুধের মোড়কে আরও কিছু বাড়তি সতর্কবাণীর কথা উল্লেখ করতে হবে। যেমন টেসটেসটেরন সেবনকারীদের পায়ের রক্তনালিতে রক্ত জমাট বাধতে পারে। বিশেষজ্ঞগণ বলছেন, টেসটেসটেরন সেবনে পায়ের রক্তনালিতে রক্ত জমাট বাধাকে বলা হয় ডিপভেইনথ্রোম্বসিস। এছাড়া টেসটেসটেরন হরমোন ব্যবহারকারীদের স্ট্রোক, হূদরোগসহ অন্যান্য ঝুঁকিও কম নয়। তবে এফডিএ কেবলমাত্র লো টেসটেসটেরন এর ক্ষেত্রে ওষুধটি সেবনের অনুমতি দিয়েছে। তবে আজকাল অনেকে শুধুমাত্র শরীরের শক্তি বাড়ানোর জন্য এই ঝুঁকিপূর্ণ হরমোনটি সেবন করে থাকেন। এটা মোটেও উচিত নয়। শুধু মাত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ অনুযায়ী এই হরমোনটি সেবন করা যেতে পারে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ