সাতক্ষীরার দেবহাটায় পুকুরের পানিতে ডুবে ৬ বছরের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরের ঘের এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হল, নাজিরের ঘের এলাকার আনারুল ইসলামের মেয়ে ঐশি (৬) ও একই এলাকার সাগর হোসেনের মেয়ে মিম (৬)।
আরও পড়ুন: ঈদের দিন বন্ধ থাকবে লাঙ্গলবন্দ সেতু, বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, শিশুদ্বয় তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা পুকুরের পানি থেকে তাদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
ইত্তেফাক/কেকে
